মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড় জেলা পুলিশ কর্তৃক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
অদ্য ১৫ই ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১ঃ৪৫ ঘটিকায় জেলা পুলিশ, পঞ্চগড় এর আয়োজনে, পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে, পঞ্চগড় জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তান যারা ২০২২ইং সালে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত, তাদেরকে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ইং প্রদান করেন সম্মানীত পুলিশ সুপার, পঞ্চগড় জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়

এ সময় পুলিশ সুপার মহোদয় কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জনকৃত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানান এবং আগামীতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পরিবার তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব রুনা লাইলা, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ কৃতি শিক্ষার্থীবৃন্দ ও তাদের অবিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com