মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালির বাউফলে পরিবার কল‍্যান সেবা সপ্তাহ উদ্বোধন

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ

“সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি- শিশু ও মাতৃস্বাস্থ‍্যর হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল‍্যাণ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন মহান জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ বলেছেন, মুক্তিযুদ্ধের শত্রুতা এখনও শেষ হয়নি।

মুক্তিযুদ্ধে যারা জয়লাভ করেছি তাদের বিজয়ের আনন্দ ক্ষনিকের কিন্তু পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এখনও মাথা উঁচু করে দাড়িয়ে আছেন।

গতকাল সকাল ১১টায় তিনি পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডাঃ সানজিদা ইসলাম জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলিয়াস রানা, মরিয়ম বেগম নিশু ও কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন ব‍্যক্তিবর্গ, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান ডিউকসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জিতেন চন্দ্র রায়, এম নাজিম উদ্দিন প্রমূখ ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com