মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালের মত ৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে- মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তিঃ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বরিশালের মত ৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে। আর এই পথসভার মাধ্যমে মানবিক-রাজনৈতিক কর্মসূচিতে আগ্রহী আমজনতাকে ঐক্যবদ্ধ করে দুর্নীতি প্রতিহত করার আন্দোলন বেগবান করবে নতুনধারার রাজনীতিকগণ।

সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল ও পটুয়াখালী জেলার পথসভা শেষে ঢাকায় নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৪শে ডিসেম্বর বেলা ১১টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোমিন মেহেদী এসময় আরও বলেন- আগামী মাসে ১৭টি জেলায় একযোগে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় আমজনতাকে ঐক্যবদ্ধ করতে প্রতিটি শাখার নেতাকর্মীকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, সহঃ সাংগঠনিক সম্পাদক কালাম মোহাম্মদ দয়াল, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কাবেরি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর… শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ইং সালের ৩০শে ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশকারী নতুনধারায় যোগ দিতে আগ্রহীদেরকে  Natundhara Bangladesh NDB  ফেসবুক পেইজের ইনবক্সে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে সেন্ড করার আহবান জানিয়েছেন নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com