শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিশ্বনাথে একই স্থানে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ পৌর শহরে একই স্থানে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছিল।

ফলে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের আহ্বানে কর্মসূচী স্থগিত করেছে উভয় পক্ষই। ফলে অনাকাঙ্খিত ঘটনা থেকে রক্ষা পেলেন বিশ্বনাথবাসী।

জানা যায়, টিউবওয়েল, ওয়াশ ব্লক, কালভার্ট ও রাস্তা দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের প্রতিবাদে উপজেলা চেয়াম্যান এস এম নুনু মিয়ার বিরুদ্ধে আজ রবিবার আজ রবিবার ৩রা সেপ্টেম্বর দুপুর ২টায় পৌর শহরের বাসিয়া ব্রীজের উপর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালনের আয়োজন করে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।

অপরদিকে একই সময়ে ও একই স্থানে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগ।

একই সময়ে ও একই স্থানে পৃথক দু’টি কর্মসূচী আহ্বান করায় উত্তপ্ত পরিস্থিতির দিকে এগোচ্ছিল বিশ্বনাথ। ফলে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ওই স্থানে রবিবার কোন সভা-সমাবেশ না করতে উভয় পক্ষকে আহ্বান জানান বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

পুলিশের আহ্বানে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার বিক্ষোভ ও মানববন্ধন এবং পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়।

এব্যাপারে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন সাংবাদিকদের বলেন, আজ রবিবার আমাদের দলীয় আরেকটি অনুষ্ঠান রয়েছে। তাই অনিবার্য কারণবসত আমাদের আজকের কর্মসূচী স্থগিত করা হয়েছে।

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খান সাংবাদিকদের বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিচারাধীন, তাই মহামান্য আদালতকে সম্মান জানিয়ে আজকের কর্মসূচী আমরা স্থগিত করেছি বলে তিনি জানান।

এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি বন্ধ করে দিয়েছি। ফলে কোন অবস্থাতেই বিশ্বনাথের শান্ত পরিবেশকে অশান্ত সৃষ্টি করা যাবে না বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com