মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে টমেটো চাষে কৃষকের মুখে সোনালী হাসি

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে টমেটো চাষ করে কৃষকের মুখে সোনালী হাসি। শীত মৌসুমে হেক্টরের পর হেক্টর জমিতে চাষ হচ্ছে টমেটো। নানা প্রতিকূলতার মধ্যেও হচ্ছে টমেটোর ভাল ফলন। দুই চোঁখ যেদিকে যায় সেদিকে দেখা যায় শুধু টমেটোর ক্ষেতের মাঠ। আর এমন দৃশ্য জানান দেয় টমেটো চাষে একচ্ছত্র রাজত্ব করছে এ উপজেলার টমেটো কৃষকরা। কৃষকের তৃপ্তির হাসি আর টমেটোর মাঠে ব্যস্ততাই চাষীদের সফলতার বাস্তবতা।

প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রোদ-ঠান্ডা উপেক্ষা করে নানা বয়সের চাষীরা ব্যস্ত সময় পার করছেন টমেটো পরিচর্যায়।কেউ আধাপাকা টমেটো সংগ্রহ করছেন কেউ আবার পরম মমতায় টমেটো গাছের রোগবালাই ছাড়াতে কীটনাশক ও ভিটামিন স্প্রে করছেন। তাদের এমন হাঁড় খাটুনি শ্রমে উপজেলার খাজাঞ্চি, লামাকাজী, অলংকারী ইউনিয়নের হেক্টরের পর হেক্টর আবাদী জমি এখন টমেটো চাষে সয়লাব।

এসব ইউনিয়নের মধ্যে খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজার, ছহিফাগঞ্জ, রাজাগঞ্জ বাজার, এলাকায় সবচেয়ে বেশি টমেটো চাষ হয়। এমনিতে এ উপজেলার খাজাঞ্চি এলাকা সবজি চাষের অঞ্চল হিসেবে দেশে বিদেশে যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। এই অঞ্চলের কয়েক হাজার কৃষকের স্বপ্ন প্রত্যাশা আর জীবন জীবিকা এই টমেটো চাষকে ঘিরে। অধিক লাভের আশায় কৃষকরা চাষ করেছেন আগাম জাতের উচ্চ ফলনশীল টমেটো।

চাহিদা দাম ও ভালো ফলন হওয়ায় আগাম জাতের এই টমেটো চাষকে লাভজনক মনে করে তা চাষে ঝুঁকছেন অনেকেই । সরেজমিনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হরিপুর তবল পুর মুছেধর, বাওয়ানপুর পাহাড়পুর তেলিকোনা, বিলপারসহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে কথা হয় চাষীদের সাথে। তারা জানালেন, উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই।

উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। শীত মৌসুমে মুফতির বাজারে প্রতিদিন সকালে সবজির হাট বসায় পাইকাররা সেখান থেকে অথবা অনেক সময় মাঠ থেকে তরতাজা পাকা-আধাপাকা টমেটো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। এই বাজারে শীত মৌসুমে ক্রেতা বিক্রেতার ভীড়ও লক্ষণীয়।

টমেটো চাষী লয়লুছ মিয়া বলেন- গত বছর টমেটো চাষ করে অনেক বেশি লাভবান হয়েছি।কিন্তু এবার কি সেই পরিমাণ লাভ করতে পারবো? বীজ কীটনাশক সার ও অন্যান্য জিনিসের দাম বেশি থাকায় এবং জমির কিছু চারা নষ্ট হওয়ায় ও সব সমস্যা কাটিয়ে উঠে কতটুকু লাভবান হবো এ নিয়ে এখন চিন্তায় আছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com