মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহানবীকে কটূক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল

মোঃ ছিদ্দিক- দৌলতখান(ভোলা) প্রতিনিধিঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত মা আয়েশা (রাঃ)’র নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে “বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর,বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান”এমন শ্লোগানে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার ১৪ই জুন সকাল ১০টায় দৌলতখান বাজার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে নবী প্রেমের দৃষ্টান্ত দেখাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলাম অংশ গ্রহন করেন।

দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলটি দৌলতখান বাজার থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসেই সমাবেশ টি শেষ হয়।

এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক নবী করিম (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন।বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে। আমরাও ভারতের সকল পণ্য বন্ধ করে দিবো। আগামীতে হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com