মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাওলানা ভাসানী স্মরণে নতুনধারার আলোচনা ও দোয়া

৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
মাওলানা ভাসানী স্মরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বর সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মমতার রাজনীতির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য নতুনধারার রাজনীতিকেরা রাজপথে আছে ছাত্র-যুব-কল্যাণে নিবেদিত। নতুনধারার রাজনীতির প্রেরণাপুরুষ মাওলানা আবদুল আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে বুকে ধারণ করে।

মওলানা ভাসানীকে ক্রয়-বিক্রির মধ্যদিয়ে যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই তাদেরকে না বলে এগিয়ে চলছে। যে কারণে যুগপৎ, মহাজোট, মঞ্চ, মোর্চার রাজনীতিকে না বলে আদর্শ-সততার মধ্য দিয়ে মাওলানা ভাসানীর রাজনৈতিক দিকগুলোকে সামনে রেখে সারাদেশে সকল অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষকে সংগঠিত করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com