মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানব সেবায় স্বপ্ন গ্রুপের হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা ইয়াকুব আলী

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১৬ বছর বয়সি এই শিশুটির নাম হচ্ছে ইয়াকুব আলী। ছোটো বেলা থেকেই নানা প্রতিবন্ধকতায় কেটেছে তার দীর্ঘদিন। বাবা হারা এই ইয়াকুব আলী একটি হুইল চেয়ার কেনাও ছিল সাধ্যের বাহিরে।

তার জীবন-যাপন খানিকটা সহজ ও স্বাভাবিক করতে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন মানব সেবায় স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক একটি ফেসবুক গ্রুপ।

ফেসবুক বন্ধুদের অর্থায়নে মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ইয়াকুবকে এই হুইল চেয়ার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার)পিপিএম (বার)।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সামিউল আলম, আব্দুর রহিম ডিআইও-১ বিশেষ শাখা সিরাজগঞ্জ, মোঃ সালেক আহমেদ টি আই ট্রাফিক বিভাগ সিরাজগঞ্জ, শামীম রেজা প্রতিষ্ঠাতা মানব সেবায় স্বপ্ন গ্রুপ ও মানব সেবায় স্বপ্ন গ্রুপের সদস্য মোঃ ইসমাইল হোসেন, আব্দুল মমিন কলি ও আলমগীর হোসেনসহ অন্যান্যরা। হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা ইয়াকুব আলী।

এভাবেই দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদেরকে হুইল চেয়ার, এতিম বাচ্চাদের জন্য কোরান মাজিদ, ভালো মানের খাদ্য ও অসহায় মানুষের জন্য বিভিন্ন অনুদান প্রদান করে ও তাদের পরিবার এর মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের মানব সেবায় স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক একটি ফেসবুক গ্রুপ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com