মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যমুনা প্রতিদিনের সম্পাদককে হুমকি‘র প্রতিবাদে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
সংবাদ প্রকাশের জেরে নতুন ধারার অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কমের সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকালের রাজশাহী জেলা প্রতিনিধি সাংবাদিক নিহাল খানকে সাভারের বিপিএটিসি কোয়াটারের বিয়ে প্রতারক ও আলোচিত দেহ ব্যবসায়ী ‘কল্পনা আক্তার কেয়া’ কর্তৃক হুমকির প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫শে আগস্ট বেলা ১১ঘটিকায় চাপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক রিপন আলি রকির সঞ্চালনায় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোহাঃ আক্তারুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাসান আলী ডলার,সাংবাদিক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

বক্তারা জানান- সাভার বিপিএটিসি সরকারি কোয়ার্টারে ভেতরে কবির হোসেন নিজ স্ত্রী আমেনা বেগম, শালিকা রিনা সহ দুই কণ্যা কেয়া ও প্রিয়াকে দিয়ে দীর্ঘদিন যাবত দেহ ব্যাবসা করিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় অনলাইন নিউজ পোর্টাল “যমুনা প্রতিদিন”এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
পরবর্তীতে সংবাদ প্রকাশের পর উক্ত নিউজ পোর্টালটির সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহালকে প্রাণনাশ ও বিভিন্ন প্রকার মামলা দিয়ে হয়রানির হুমকি দেন অভিযুক্ত কল্পনা আক্তার কেয়া।

এ সময় উপস্থিত বক্তারা, স্বাধীন গনমাধ্যমের উপর ‘কল্পনা কেয়া’র হুমকি কে কন্ঠরোধের চেষ্টা বলে মনে করেন। পাশাপাশি এ হুমকিতে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকগণ।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে ঐ নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন গণমাধ্যমকর্মী ও সচেতন মহল।

অন্যদিকে হুমকির ঘটনায় কেয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো। দ্রুত সময়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা না হলে এরপর কঠোর কর্মসূচির পালন করা হবে বলে মানববন্ধন থেকে হুশিয়ার করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com