মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রমজানের পবিত্রতা রক্ষার্থে রাণীশংকৈলে জামায়াতের স্বাগত মিছিল

শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে যুব বিভাগ ও উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মিছিলটি পৌরশহরের কুয়েত মসজিদ থেকে বের হয়ে পৌর শহরের মূল সড়ক দিয়ে শিবদিঘি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

স্বাগত মিছিল নেতৃত্ব দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, নায়েবি আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন বিশ্বাস।

এছাড়াও মিছিলে নন্দুয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন, প্রভাষক আনোয়ারুল ইসলামসহ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশনসহ জামায়াতের সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী স্বাগত মিছিল অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায়-দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, বেপর্দা-বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী এবং দুস্থ মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com