মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে মাসব্যাপী ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাতে মেলা অফিস প্রাঙ্গনে মাসব্যাপি উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি মিজ. খাদিজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্র গণঅধিকার পরিষদের সহ. সভাপতি মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক, খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, খলিলুর রহমান, সহ-সম্পাদক শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, নেকমরদ ইউনিয়ন বিএনপি সম্পাদক, তানজু, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলী প্রমুখ। বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ মেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, দোকান ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেলা কমিটির নেতা আবু বক্কর সিদ্দিক মানিক।

বক্তারা তাদের বক্তব্যে নেকমরদ ঐতিহাসিক মেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা কমিটির সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রাণবন্তভাবে মেলা অনুষ্ঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com