মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ

মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি বাজারে গতকাল (১৪ আগষ্ট) ২০২৫ইং বৃহস্পতিবার রাতে “মাহি টের্ডাস” থেকে ৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে কৃষি অফিস।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহি টের্ডাসের স্বত্বাধিকার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক কৃষকদের মাঝে বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে, কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে তার দোকান হতে চার বস্তা মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে দোকানে শিলগালা করে রাখে।

স্থানীয় জাপা নেতা আনিকুলের অভিযোগ জব্দকৃত বিষগুলো ধ্বংস করে দোকান মালিক কে মোটা অংকের জরিমানা করা উচিত। তাহলে কৃষক এধরনের প্রতারিত দোকানদারের হাত থেকে রেহাই পাবে।

এ ব্যাপারে দোকান মালিক আব্দুল মালেক বলেন, সময়ের অভাবে মেয়াদউত্তীর্ণ কীটনাশক গুলো আলাদা করে রাখতে পারিনি তাই এমনটি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাহি ট্রেডাস থেকে কেলারিক, গেন্ডা সহ ৬৮ প্রকার মেয়াদউত্তীর্ণ কীটনাশক পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে অবগত করেছি, তিনি না আসলে জরিমানা ছাড়াই ধ্বংস করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com