মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে শিব সাধনায় ২১ বছর ভাত খায় না দুর্লভ মহাদেব

শামীনুর রশিদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিব সাধনায় মহাদেবর তুষ্টিতে ২১ বছর ধরে ভাত খায়না দুর্লভ মহাদেব(৭৯)। নামে এক ব্যাক্তি। উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুরপুকুর নামে শ্মশান ঘাটে এক কোণে গড়ে তুলেছেন ছোট শিব মন্দির। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন অনেকেই। নিয়ে আসেন শিবের জন্য প্রসাদ স্বরুপ ফল। শিবের পূজা শেষে ওই ফলই খেয়ে বেঁচে আছেন দুর্লভ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুর পারের নির্জন এক শ্মশান ঘটে, ভূতুড়ে বাড়ির সামনে, শিবের সাজে, পায়ে খরম হাতে ত্রিশূল কপালে চন্দন, পড়নে পশুর চামড়া পরে দাঁড়িয়ে আছে শিব ভক্ত দূর্লভ।

এবিষয়ে দুর্লভ মহাদেব জানান, মহাদেবের তুষ্টিতে শিবের সাধনায় জীবন সোপে দিয়েছি ২১ বছর ধরে ভাত খায়না শিবের প্রসাদ খেয়েই বেঁচে আছি। বাড়ি-ঘর ও পরিবারে মায়া ত্যাগ করে নির্জন পুকুর পারে ছোট একটি ঝাপড়ি বাসায় শিব লিঙ্গ স্থাপন করেছেন তিনি।পরকালে শান্তি লভের আশায়, পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছা তার।

এলাকাবাসীরা জানান, প্রতি বছর ফাগুন মাসের শেষের দিকে শিবের নামে মেলার আয়োজন করেন দুর্লভ। ইহকালের জীবনের সুখ শান্তি বিলাসিতার জীবন ত্যাগ করেছেন তিনি। পরকালের প্রতি বিশ্বাস রেখে শিবের প্রতি আরাধনা করেন। তার বিশ্বাস শিব একদিন তার সঙ্গে কথা বলবে ও তাকে বর দেবে। শিবের দর্শন পাওয়ার জন্যই তার এই আরাধনা।

এ ব্যাপারে বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, দুর্লভ বাবুর এই সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পরকালের শান্তি লাভের আশায় যে কেউ এই সাধনা করতে পারেন, আমাদের হিন্দু শাস্ত্রে এ ধরনের সাধনা করার বিধান রয়েছে। অবশ্যই এটি একটি ভালো কাজ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com