মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শামীনুর রশীদ- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ওপার থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ। বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে।আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। বাকি তিনজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০), একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ভারতের অভ্যন্তরে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল অথবা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে।

তিনি বলেন, ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়।লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com