মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের শীর্ষ নেতা বক্কর বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী আর্মি, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব’সহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে(৩৭) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শনিবার ১৬ই জুলাই ২০২২ইং তারিখ দিবাগত-রাত ৮ ঘটিকার দিকে উখিয়া পালংখালী ৮নং ক্যাম্পের ইস্ট বি/৭৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালীন সময়ে গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে যথাক্রমে, (ক) দেশীয় এক নলা বন্দুক, (খ) ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। সে ৮নং ক্যাম্পের বি/৪৬ এর নূর মোহাম্মদের পুত্র। যার এফসিএন নং- ১১২৪৬১।

বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন। তিনি জানান- মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই করার নামে গঠিত আলোচিত বিদ্রোহী সংগঠন আল ইয়াকিনের সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। আমাদের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর ওরফে হাফেজ মনির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালানো হয়। এইসময় তার বসতঘরে মাটির নিচে একটি দেশীয় অস্ত্র একনলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকাণ্ডে আবু-বক্কর জড়িত। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com