মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‍্যাবের অভিযানে নাটোর বড়াইগ্রামে সয়াবিন তেল জব্দ ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

তেল উদ্ধারকৃত তেল

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কালোবাজারী ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল শুক্রবার (১৩ মে) ২০২২ ইং তারিখ বিকেল ৫-টা ৩০ ঘটিকা হইতে রাত্রি পণে ৯ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে চলমান ভোজ্য সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিরসনে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন জোনাইল বাজারে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিুকর ইসলাম এবং জনাব মোঃ মেহেদী হাসান তানভীর, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় এর সহিত যৌথ অভিযান পরিচালনা করেন।http://তেল

অভিযান চলাকালীন সময় পূর্বের মূল্যে ক্রয়কৃত সয়াবিন তেল পূর্বের মূল্যেই বিক্রি নিয়ম থাকলেও তারা পূর্বের মূল্যে ক্রয়কৃত তেল বাড়তি মূল্যে বিক্রয় ও অবৈধ মজুদ রাখায় বড়াইগ্রাম থানাধীন জোনাইল বাজারস্থ মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর এর গুদাম হতে বোতলজাত ৪,০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ২৫,০০০/- টাকা জরিমানা, রুপম স্টোর এর গুদাম হতে বোতলজাত ১,০০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ১,০০,০০০/- টাকা জরিমানা, মিতা স্টোর এর গুদাম হতে বোতলজাত ৬,০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ২৫,০০০/- টাকা জরিমানা, বিল্লাল স্টোর এর গুদাম হতে বোতলজাত ১,০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ২০,০০০/- টাকা জরিমানা, মেসার্স দেবাশীষ স্টোর এর গুদাম হতে বোতলজাত ৪,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযানটিতে অবৈধভাবে তেল মজুদের দায়ে অভিযুক্ত দোকানদারগণকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ এবং ৪৫ ধারায় ৩,২০,০০০/- টাকা জরিমানা ও মোট ৬,৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত পূর্বের মূল্যে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয়।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে নাটোর বড়াইগ্রামে ৬ হাজার ৬ শো লিটার সয়াবিন তেল জব্দ ও ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানার বিষয়টি সিপিসি-২ নাটোর, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com