মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‍্যাবের অভিযানে লালমনিরহাটে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার ২ কারবারি আটক

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটকক ত আসামীরা হলো- কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম(৩৫) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহ কামাল(৩৮)।

গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়- নিজ বাড়িতে মাদক রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কাশিরাম গ্রামের জাকিরুল ও শাহ কামালের বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি চৌকস দল।

অভিযান চলাকালীন সময় দুই বাড়িতে তল্লাশি চালিয়ে যথাক্রমে, (ক) ৩১৬ পিস ইয়াবা, (খ) ৯ কেজি গাঁজা, (গ) ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করে র‍্যাব। ওই সময় বাড়ির মালিক মাদক বিক্রেতা জাকিরুল ইসলাম ও শাহ কামালকে আটক করতে সক্ষম হন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল নিশ্চিত করেছেন। আজ বুধবার ৪ঠা মে ২০২২ইং বেলা ১২টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com