মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যাব-১৩ এর অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার নারীসহ আটক ৫

সংবাদ বিজ্ঞপ্তিঃ
“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় (১২ আগস্ট) বিকেলে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানাধীন ৮নং গুকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আফজালনগর গ্রামস্থ তিস্তা টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত. আসামীদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৩টি মোটরসাইকেল জব্দসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতরা হলেন, মোছা. সুমি বেগম (২৫), স্বামী- মোঃ রুবেল, মো. রুবেল মিয়া (৩৯), পিতা- আবু তাহের, সর্বসাং- মধ্য বাসুদেবপুর, মো. আজিজুল হাকিম নাইম (২৫), পিতা- আবু বক্কর সিদ্দিক, মোঃ নাদিম (৩৫), পিতা- আবু বক্কর সিদ্দিক, সর্বসাং- উত্তর বাসুদেবপুর, সর্ব থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, এবং মোছা. এশা মনি (১৮), পিতা- মো. মাসুদ রানা, সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।

জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) সকাল ০৯.৩০টায় পৃথক একটি অভিযানে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন ৬নং বাউরা ইউপির ৩নং ওয়ার্ডস্থ জামগ্রাম সাকিনস্থ পলাতক আসামী আরিফ (৩৫), পিতা- হাফিজুর রহমান এর উত্তর দুয়ারী টিনসেড বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com