শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

র‍্যাব-৫’র অভিযানে নাটোরের লালপুরে অভিনব পদ্ধতিতে হেরোইন পাঁচারকালে গ্রেফতার-১

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণসহ অপহরণ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৬ নভেম্বর ২০২২ইং তারিখ রাত্রি ১২টা ৪৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন তিলকপুর গ্রামস্থ এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে অভিনব কাইদায় স্যান্ডেলের ভিতরে করে হোরোইন পাচার কালে ১ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

ওই সময় গ্রেফতারকৃত মাদক কারবারির হেফাজত হতে যথাক্রমে, (ক) হেরোইন- ২২০ গ্রাম, (খ) মোবাইল- ১টি, (গ) সীমকার্ড- ১টি, (ঘ) মাদক বিক্রয় লব্ধ নগদ- ৩৩১০/- (তিন হাজার একশত দশ টাকা উদ্ধার মূলে জব্দ করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ কবির ইসলাম(২০), পিতা- মোঃ মোনতাজ আলী মন্ডল, সাং- জাহানাবাদ, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- সে জব্দকৃত আলামত মাদকদ্রব্য হিরোইন বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য- উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে নাটোরের লালপুরে অভিনব কাইদায় স্যান্ডেলের ভিতরে থেকে হোরোইন উদ্ধার তথা ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার ১৬ই নভেম্বর ২০২২ইং সিপিসি-২ নাটোর, র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর।

এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com