শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরে ডাকাতির চেষ্টা, শিক্ষিকার চিৎকারে রক্ষা

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের ঘোষের পুকুরপাড় হামিদ উল্লাহ ভূঁইয়া বাড়িতে সোমবার গভীর রাতে সঙ্ঘবদ্ধ ডাকাতেরা ব্যাংকার মো: মারুফ হোসেন চৌধুরীর বসত ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে।

রাত দুইটার দিকে ডাকাত চক্রের সদর দরজার ভেতর বাহির মোট চারটি ছিটকিনির ৩টি খুলে ফেলে। অপর একটি খোলার সময় মারুফের বোন মাদ্রাসা শিক্ষিকা ওয়াহিদা আক্তার লিমা টের পান। লিমা দেখেন ডাকাত চক্র বাহির থেকে দেশীয় অস্ত্র দিয়ে দরজার শেষ ছিটকিনিটা খোলার চেষ্টা করছে। এমন দৃশ্য দেখে লিমা শৌর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত চক্র পালিয়ে যায়।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী হাফেজ আব্দুর রহমান, স্থানীয় দোকানদার মোঃ শাহ আলম, মোঃ পারভেজ ও আজগর এ প্রতিবেদককে বলেন- রাত ২টার দিকে আমরা লিমার শৌর চিৎকার শুনে দৌড়ে এসে দেখে দরজার ছিটকিনি ভেঙে ফেলা হয়েছে। ডাকাতরা পালিয়ে গেছে।

মাদ্রাসা শিক্ষিকা ওয়াহিদা শারমীন লিমা বলেন- ডাকাত চক্র দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করলে আমি বাতি জ্বালিয়ে শৌর চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।

ব্যাংকার মারুফ হোসেন বলেন- আমি চাকরির সুবাদে বাড়ীর বাহিরে থাকি। সংঘবদ্ধ ডাকাত চক্র আমার বসত করে দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। আমার বোন টের পেয়ে শৌর চিৎকার দিলে ডাকাত চক্র পালিয়ে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ডাকাতির বিষয়ে খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com