মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটে পৃথক পৃথক ঘটনায় দুই গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার

আবির হোসেন সজল- লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে পৃথক ঘটনায় দুই স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ১৯শে মার্চ সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম(পাটওয়ারীটারী) ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী (গুটিরগোর) এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়- শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর,শাশুড়ীর নির্যাতনের শিকার হয়ে ফারিয়া বেগম(২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সুজন মিয়া(৩০), শ্বশুর শাহাজাহান আলী, শ্বাশুরী আরেফা বেগম গৃহবধূ ফারিয়ার লাশ রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহত ফারিয়া উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার জাহেদ আলীর মেয়ে। ফারিয়ার পরিবারের সদস্যদের দাবি, যৌতুকের কারণেই তাদের মেয়েকে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকজন।

এদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন(২৫) নামে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ সুপারী বাগান থেকে উদ্ধার করেছেন পুলিশ। সে উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাক প্রাপ্ত হয়ে বাবা বাড়িতেই বসবাস করতেন।

নিহত রুপীর মা আঞ্জুআরা বলেন- রাতে মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। রুপালী কখন উঠে বাগানবাড়িতে গেছে এটা আমি বলতে পারি না। সকাল বেলা তাকে খুঁজতে গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আমি ঘটনা স্থালে আছি। তবে বাড়ির অদূরে কিভাবে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হলো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাট থেকে একটি টিম ঘটনাস্থালে এসে অগ্নিদগ্ধ ওই নারী মরদেহ উদ্ধার করবেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com