মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্রীমঙ্গলে বিদেশী মদসহ আটক ২

তিমির বনিক- মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ১০ই মে আসামিদের পুলিশি প্রহরার মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক দিক নির্দেশনায় এসআই রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মঙ্গলবার শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোড এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২ বোতল বিদেশী মদসহ ২জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নজরুল ইসলাম প্রকাশ শাহিন(৪২), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-বিরাইপুর এবং সুমন দেবনাথ(৩৮), পিতা-সত্যেন্দ্র দেবনাথ, সাং-রুপসপুর, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

শ্রীমঙ্গল থানা সুত্রের বরাতে জানা যায়- উক্ত বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর এক অভিযানে এসআই রাকিবুল হাসান, এসআই সজীব চৌধুরী, এএসআই আবু মুছাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪,৮৯,৯০০/- টাকার জরিমানা প্রাপ্ত সিআর ১২৭৬/২০১৯ এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ সামসু মিয়া, পিতা-মৃতঃ আলী আজগর, সাং-মহাজিরাবাদ, বালিশিরা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং জিআর নং-২৬৪/২২ এর পরোয়ানা ভূক্তপলাতক আসামী মোঃ আল আমিন(২১), পিতা-ইদ্রিস আলী, সাং- সিন্দুরখান ইউপির কুঞ্জুবন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজরদের গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের আজ বুধবার পুলিশ প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com