শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা ও মামলা করতে বাধা দেওয়ায় গ্রেফতার হয়েছেন মোঃ জিন্নাহ নামের এক ইউপি সদস্য।

মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর রাতে বন্যাকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত জিন্নাহ ওই গ্রামের সাহেদ আলীর ছেলে ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সদস্য। এর আগে, শিশুটিকে নির্যাতনের ঘটনায় ধর্ষক বন্যাকান্দি গ্রামের হযরত আলীর ছেলে সবুজ ও ইউপি সদস্যসহ জিন্নাহসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মৃত দারোগ আলীর ছেলে হযরত আলী(৫৮) ও আব্দুর রশিদ(৪৮)। উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস সালাম জানান- প্রতিবেশী হওয়ার সুবাদে সবুজ(৩২) নামে যুবক নির্যাতিত বুদ্ধি প্রতিবন্ধী শিশুটির বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন।

বিভিন্ন সময় শিশুটিকে পোশাক এবং অলংকারে লোভও দেখাতেন সে। সোমবার ১৯শে সেপ্টেম্বর রাতে বৃদ্ধা দাদির সঙ্গে ঘুমাচ্ছিল ওই শিশুটি। ঘরের ভাঙা জানালা দিয়ে চুপিসারে ঘরে প্রবেশ করেন লম্পট সবুজ। পরে শিশুটিকে ভুলিয়ে ভালিয়ে বাড়ির পাশেই নদীর পাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সবুজ পালিয়ে যায়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান- ধর্ষণের ঘটনা মীমাংসার জন্য ইউপি সদস্য জিন্নাহ ভিকটিমকে থানায় আসতে বাধা দেওয়া তিনিও মামলার আসামি হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com