শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সিরাজগঞ্জ কাজিপুরে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এম পি জয়’র মতবিনিময়

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সনাতন ধর্মের সবচেয়ে বড় শারদীয় উৎসব দুর্গা পুজা সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে পুজা উদযাপন কমিটির তথা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫শে সেপ্টেম্বর সকালে উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করছেন সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় তিনি বলেন- সামাজিক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি।

তাই সামনের দুর্গাপূজা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, পুজা উদযাপন কমিটি সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিক, সম্পাদক স্বপন কুমার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার তরফদার, সোনামুখি বাজার দুর্গা মন্দিরের সভাপতি রতন কুমার কর্মকার, সোনামুখি শাহা পাড়া দুর্গা মন্দিরে সংগঠক পবিত্রশাহা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আঃলীগের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, কাজিপুর উপজেলার ২০টি পুজা মণ্ডপ ও সিরাজগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের পুজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সম্পাদক বৃন্দ।

পরে প্রধান অতিথি প্রত্যেকটি পুজা মণ্ডপের সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৫ হাজার করে অনুদানের টাকা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com