মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্ত্রীকে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন(২২) নামে এক গৃহবধূকে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন(২৬) ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

শনিবার ২৪শে সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের চক ঝুরঝুরি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার ও শ্বশুর সরোয়ার হোসেন এবং শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করে পুলিশ। নিহত গৃহবধূ নাসিমা খাতুন একই উপজেলার বেত্রাসিন গ্রামের গহের সরকারের মেয়ে ও চক ঝুরঝুরি গ্রামের সুমনের স্ত্রী।

চক ঝুরঝুরি গ্রামের খোকন আলীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- সাত/আট বছর আগে সুমনের সঙ্গে বিয়ে হয় নাসিমার।তাদের সংসারে দু-সন্তানের জন্ম হয়। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নাসিমার দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় সুমন কিছুদিন আগে নাসিমাকে চাকরির জন্য ঢাকায় নিয়ে যান।

শুক্রবার ২৩শে সেপ্টেম্বর বিকেলে তারা ঢাকা থেকে ফিরে আসেন। খোকন আলী আরও বলেন- শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় ৩শ মিটার দূরে ভ্যাবড়া পুকুরপাড়ে নাসিমাকে নিয়ে যায় সুমন ও তার তিন সহযোগী। পুকুরপাড়ে তাকে প্রথমে শ্বাসরোধে ও পরে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন করিয়ে হত্যার চেষ্টা করা হয়।

এ সময় স্থানীয় সমেজ আলী শব্দ পেয়ে বাইরে বের হন। তিনি বাড়ির লোকজনকে ডেকে ঘটনাস্থলে যাওয়ার আগেই সুমন ও তার সহযোগীরা নাসিমাকে অর্ধমৃত অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে স্বামীর বাড়িতে নিয়ে গেলেও তার শ্বশুর-শাশুড়ি বাড়ির গেট খোলেনি। এ অবস্থায় অর্ধমৃত নাসিমা বলেন- তার স্বামী ও অপরিচিত তিনজন লোক তাকে খুন করার চেষ্টা করেছে। এর কিছু পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর পর গ্রামবাসী শ্বশুর-শাশুড়িকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেন।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- স্বামী সুমন ও তার তিন সহযোগী মিলে পুকুরপাড়ে নিয়ে নাসিমাকে হত্যা করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com