মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হত্যাকান্ডের সাথে জড়িত পালিয়ে থাকা কিশোর অপরাধী কাইয়্যুম ১৫ বছর পর এলাকায় ফিরে আবারো বেপরোয়া

জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জে কথিত অনলাইন সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা শুরু করেছে আব্দুল কাইয়ূম নামে এক ব্যক্তি। এ ঘটনায় রীতিমত সাড়া ফেলেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। কাইয়ূম নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সখদিল মিয়ার পুত্র। এছাড়াও কিশোর বয়সেই অংশ নেয় এক ফার্মেসী কর্মচারী রঞ্জু হত্যাকান্ডে।

এ হত্যাকান্ডের পর এক যুগের ও বেশি সময় এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল কাইয়ূম। এলাকায় আসার পর আবারো বেপরোয়া হয়ে উঠেছে। কথিত অনলাইন সাংবাদিক পরিচয় দিয়ে যৌন উত্তেজক মরণনাশ ইয়াবা সরবহরাহ করছে বলে গ্রামবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে তার ভয়ে মুখ খুলতে চায় না গ্রামবাসী। তার অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই রঞ্জুর মত খুনের হুমকি আর সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্যাতন চালায় নিরিহ মানুষদের প্রতি।

খুনের অভিযোগসহ জনৈক এক গৃহকর্মীকে নির্যাতন করার কারণে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছে ওই নারী। রঞ্জুর ভাই মঞ্জু দাস জানান হত্যাকান্ডের পর তারা জানতে পারেন, ২০০৩ইং সালের ১লা মে দিবাগত রাত ফ্রেন্ডস ফার্মেসীর কর্মচারী রঞ্জু দাস যখন ঘুমন্ত অবস্থায়। তখন এই ফার্মেসীর দরজা খুলে দেওয়ার জন্য হত্যাকান্ডে অংশ নেয় কাইয়ূমসহ খুনিরা। ফার্মেসীর উপরে উঠে কাইয়ূম দরজা খুলে দিয়ে রঞ্জু হত্যাকান্ডে অংশ নেয়।

এ ঘটনায় তৎকালীন সময়ে কাইয়ূমের পিতা সখদিল মিয়াকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন ওই ফার্মেসীর মালিক হিরণ মিয়া নামে এক ব্যক্তি। এ মামলাটি বর্তমানে আপিল বিভাগে চলমান রয়েছে। এদিকে রঞ্জুর পরিবার খুনিদের সর্বোচ্চ শাস্তি দেখার জন্য দীর্ঘ ১৮ বছর ধরে অপেক্ষা করছেন। কাইয়ূমের কর্মকান্ডের দিকে নজরদারী রাখতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন রঞ্জুর পরিবারের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী। কাইয়ূমের নির্যাতনের শিকার লাভলু মিয়া নামে এক ভুক্তভোগী সম্প্রতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তে রয়েছে পিবিআই।

এব্যাপারে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তকারী কর্মকর্তা শাহনেওয়াজ বলেন- কাইয়ূমের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবীর একটি মামলা আমরা তদন্ত করছি। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com