মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত

জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে থানায় আয়োজিত প্রধান অতিথি হবিগঞ্জ ২ আসনের বানিয়াচং জমিরীগঞ্জের সংসদ সদস্য বেসরকারি বিল ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান বক্তব্যেকালে উপরোক্ত কথা গুলো বলেন- অপরাধ নির্মূলে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করছে কমিউনিটি পুলিশ।

কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগণের সাথে পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরী করে কাজ করে যাওয়া।

সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।

সমাজ থেকে অন্যায়, আনাচার, মাদক, জঙ্গিবাদ, গুজব দূরীভূত করতে হলে কমিউনটি পুলিশিং কাজ চলমান রাখতে হবে।

সবাইকে মন মানুষিকতা পরিবর্তন করে পুলিশকে নিজের আপন মানুষ হিসেবে গ্রহণ করতে হবে।তাহলে সঠিক সুন্দর সমাজ গড়ে উঠবে বলে তার বক্তব্য তুলে ধরেন।

এছাড়াও যেকোন ধরনের অপরাধ, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রুখতে প্রশাসন ও পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

২৯শে অক্টোবর শনিবার সকাল ১১টায় বানিয়াচং থানা প্রাঙ্গণে”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে এক র‍্যালী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

কমিউনিটি পুলিশিং বানিয়াচং থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, মহিলা ভাইস্ চেয়ারম্যান হাসিনা আক্তার, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান,
৭নং বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ,
উপজেলা যুবলীগের সহঃ সভাপতি মাসুদ রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মনুজু কুমার দাস, এরশাদ আলী, মাসুদ কোরাইশী মক্কী, শামরুল ইসলাম, জয়কুমার দাস,সাদিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, নূরুল ইসলাম,শাহ সুমনসহ স্হানীয় পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার অনেকেই।

এছাড়া ও এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক, জন-প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com