শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
“সব নারী ও মেয়ের জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যের বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে নাইক্ষ্যং পাড়া সাংগু নদীর ঘাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে, ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগিতায়, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়নে, আইআইইডি পরিচালিত, রেডা কর্মসূচির আওতায়, নারীদের অংশগ্রহণে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪ পাড়ার প্রতিটি পাড়ায় ১০ জন নারীর অংশগ্রহণের নাইক্ষ্যং পাড়া প্রথম স্থান, ক্রংক্ষ্যং পাড়া দ্বিতীয় স্থান ও মনাই পাড়া ৩য় স্থান অর্জন করেন। সাঁতার প্রতিযোগিতায় বিবাহিতা ও কিশোরী দুই গ্রুপের প্রতিযোগিতায় বিবাহিতা নারীদের মধ্যে নাইক্ষ্যং পাড়া য়ইংখইচিং মারমা প্রথম স্থান, মনাই পাড়া আমে মারমা দ্বিতীয় স্থান ও মনাই পাড়া প্রুমাহ্রী মারমা ও ক্রংক্ষ্যং পাড়া শৈয়ইচিং মারমা যথাক্রমে তৃতীয় স্থান অর্জন করেন। কিশোরীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মনাই পাড়া মেপ্রুচিং মারমা, দ্বিতীয় স্থান নাইক্ষ্যং পাড়া নুনু ওয়াং মারমা ও ডাকশৈ পাডা মেচিংপ্রু মারমা তৃতীয় স্থান অর্জন করেন।

বিএনকেএস এনজিও উপ নির্বাহী পরিচালক উবানু মারমা সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মহিলা বিষয়ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ এমরান হোসেন, বিএনকেএস এনজিও ট্রেনিং অফিসার পারমিতা চাকমা ও বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার মেথোয়াইংচিং মারমা প্রমুখ।

এছাড়া বিএনকেএস এনজিও কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেত্রীত্বদানকারী নারী, বিভিন্ন পাড়ায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী ও পুরুষ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com