শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ম্রো সম্প্রদায় ক্রামা ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
প্রাকৃতিক নৈসর্গের এক অপরূপ অনন্য ভূখন্ড বান্দরবান রিজিয়ন। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে সেনাবাহিনীর এই অঞ্চলের সকল জনগোষ্ঠীর বন্ধন অনন্য এক উদাহরণ। ম্রো উপজাতি ক্রামা ধর্মালম্বীদের সাপ্তাহিক ব্যাপি ধর্মীয় উৎসব উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বাকলাই পাড়ার পাহাড়ি এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রধান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার দুপুরে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের কংলাই পাড়া, কাইতন পাড়া ও দুলাচরণ পাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। দি ম্যাজেস্ট্রিক টাইগার্স অধিনায়কের পক্ষ হতে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী (মিষ্টান্ন, কেক এবং মেডিকেল ক্যাম্পিং) বিতরণ করেন, বাকলাই পাড়া সেনা সাব জোনের সাবজোন কমান্ডার, মেজর আসিফ জুবায়ের।

ধর্মীয় উৎসবের অনুদান পেয়ে কংলাই ও কাইতন পাড়ার এলাকার কমিউনিটি চার্চের ধর্মগুরু লংরাও ম্রো ও কারবারি লং ইয়া ম্রো বলেন, এটি আমাদের ধর্মীয় উৎসবের দিন। সেনাবাহিনী আমাদের সবসময় যে সহযোগীতা করে তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ।

সাপ্তাহিক ব্যাপী উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। এই উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী সকল সম্প্রদায়ের মানুষদের উৎসবমুখর পরিবেশে বিশেষ ধর্মীয় উৎসব উদযাপন করার সুযোগ প্রদান করার লক্ষে সর্বদা সচেষ্ট আছে এবং থাকবে। পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়াটাই অনেক কষ্টসাধ্য সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বিভিন্ন উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছানো হচ্ছে। সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য একটি বড় সমর্থন এবং উৎসাহের উৎস হিসেবে কাজ করেছে, যাতে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com