মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

থানচিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর ৪ শ্রমিক উদ্ধার

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর রাস্তার কাজে নিয়োজিত টিএস গাড়ি উপর গতকাল কেএনএফ গুলিতে আহত ১ শ্রমিকসহ ৪জনকে ১৮ ঘন্টার পর বাকলাই ক্যাম্প এলাকায় পাওয়া গেছে।

রবিবার ১২ই মার্চ অনুমানিক সকাল ৯টায় থানচি লিক্রি বর্ডার সড়ক বাকলাই ক্যাম্প এলাকায় গুলিবিদ্ধ ১শ্রমিকসহ ৪জনকে রাস্তায় পাওয়া গেছে। পরবর্তীতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাথমিক চিকিৎসার দেয়া হয়। ফিরে আসা ৪জনের মধ্যে ৩জন অজ্ঞাত।

ফিরে আসা শ্রমিক বিজয়চন্দ্র বর্মন বলেন- গতকাল ২২ কিলো এলাকায় অনুমানিক বিকেল ৩টা সময় কেএনফ সন্ত্রাসিরা আমাদের কে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারপর মাথায় অস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশে হুমকি দিয়ে সেনাবাহিনী বিরুদ্ধে বিভিন্ন অসত্য কথা বলতে বাধ্য করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে সকাল অনুমানিক ৯টায় আমাদের বাকলাই ক্যাম্প এলাকায় ছেড়ে দেয়া হয়। তবে ৪ শ্রমিকের মধ্যে ৩জন অজ্ঞত থাকলেও ১জন গুলিবিদ্ধ হয়।

জানা যায়- আহত ব্যক্তির রংপুর, গংগাচড়া থানা, দক্ষিণ পানাপুকুর গ্রামের বাসিন্দা।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মেহেনাজ ফাতেমা বলেন- দুপুরে গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুস(৩৮) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার পায়ে এবং কোমড়ে বুল্যাটের চিহ্ন পাওয়া গেছে। তবে এক্সরে রিপোর্ট ছাড়া কিছুই বলার নেই। তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ ইমদাদুল হক বলেন- গতকাল ২২ কিলো এলাকায় কেএনএফ হামলার গুলিতে আহত ১ শ্রমিকসহ ৪ জন শ্রমিক নিখোঁজ হয়েছিল। আজ তাদেরকে বাকলাই ক্যাম্প এলাকায় পাওয়া গেছে। এই নিয়ে এলাকার আতঙ্ক অবস্থা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com