মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনায় গাছের গুঁড়ি ফেলে মধ্যরাতে গাড়ি ডাকাতি

{"data":{"pictureId":"9cc81068ab52457587751d0ff12d7bb7","appversion":"4.5.0","stickerId":"","filterId":"3050554","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার তলট নামক স্থানে মধ্যরাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস-ট্রাকসহ প্রায় ৩০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত প্রায় দেড় টার দিকে ছেঁচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের পাশে সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা।

এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোসহ প্রায় ২৫-৩০টি গাড়ি আটকে পড়ে। এসময় ৩০ থেকে ৪০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন দেশি-বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করে।

গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়িতে ব্যাপক ভাঙচুরও করে তারা। তখন পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ তাণ্ডব।

ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে দেওয়া ভিডিও বক্তব্যে বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাতদলের সদস্যরা। বারবার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে।

একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুট করে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত করিয়েন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার দুটি মোবাইল ফেরত দিয়ে যায়।

তিনি আরও বলেন, একটি মাইক্রোতে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে ডাকাতরা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন এগিয়ে আসেনি। থানায় ফোন দিয়েও কোনো সারা পাওয়া যায়নি। আতঙ্কে আমরা রাত কাটিয়েছি। যখন ডাকাতরা চলে গেছে এরপর পুলিশ আসছে। পুলিশ যদি শুরুতেই আসত তাহলে এতবড় ডাকাতির ঘটনা ঘটত না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় সাঁথিয়া থানার ওসির দ্রুত অপসারণ ও শাস্তির দাবি করেন তারা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। গতকাল রাতে বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ ঢাকা থেকে আসছে বলে বাড়তি টহল দেওয়া হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com