শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রবিবার

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী রবিবার ১৮ই জুন ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে মাদারীপুরে শনিবার ১৭ই জুন সকাল ১০টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ‘এ’ ভিটামিন শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়। সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন কেউ যাতে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

তিনি আরও বলেন করোনার জন্য ক্যাপসুলটি স্বাস্থ্যকর্মী শিশুর মায়ের হাতে দিবে, মা শিশুকে খাইয়ে দিবে। আগামী রবিবার ১৮ জুন ২০২৩ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান। ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে (১ম রাউন্ড) মাদারীপুর জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১৫০৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এম এম খলিলুজ্জামানের স্লাইডের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওয়ালিউর রহমান, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, গোলাম মাওলা আকন্দ, মাহবুবুর রহমান বাদল সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com