মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটঘরিয়ায় ইকবাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ মার্চ) একদন্ত বাজার সংলগ্ন হাই স্কুল মাঠে আমেরিকান প্রবাসী মানবতার ফেরিওয়াল মোঃ ইকবাল হোসেনের অর্থায়নে তার নিজের নামে প্রতিষ্ঠিত ইকবাল হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৭০০ লোকের মাঝে ইফতার বিতরণ করায়।

উক্ত ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সরোয়ার হোসেনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুষ্পপাড়া কামিল আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান রানা, ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শাহাদাত হোসেন, একদন্ত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ, একদন্ত ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ আকবর হোসেন আকু প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিবপুর ত্বাহা ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আশরাফুল আনোয়ার, শ্রমিক নেতা মোঃ কুতুব উদ্দিন, শিবপুর হাই স্কুলের সাবেক শিক্ষক মোঃ জিল্লুর রহমান, যুবদল নেতা মোঃ শাহিনুর রহমান (শাহিন মিলিটারি), মোঃ রুহুল আমিন সহ বিএনপি-জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com