মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উদ্দীপন ক্লাবের উদ্যোগে অলিম্পিক ডে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদ্দীপন ক্লাবের উদ্যোগে অলিম্পিক ডে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার মেহেদীনগর গ্রামের সোনা মিয়া কানেকটিং সড়কের পাশে অস্থায়ী মাঠে অনুষ্ঠিত ফাইনালে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কমফোর্ট শিরোনাম সংঘ রানার্স আপ জামালপুর কিংস ইলেভেন।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুদ্দিন মাসুক, জাফর আহমদ, সাংবাদিক নেয়ামুল হোসেন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি জাফর আহমদ, কোষাধ্যক্ষ সালা উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সোনা মিয়া বলেন, আমি একজন সামাজিক কর্মী হিসেবে খেলাধুলাকে উৎসাহিত করি। আমি নিজ উদ্যোগে বৃহত পরিসরে ক্রীড়া উৎসব আয়োজন করেছি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তা ধারাবাহিকভাবে আয়োজন করা সম্ভব হয়নি। আজকে উদ্দীপন ক্লাব যে আয়োজন করেছে তার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল খেলতে সবাই মাঠে চল’ এই নীতিতে যুবদের উদ্বুদ্ধ করতে পারলে তারা মাদক ও সন্ত্রাস থেকে দুরে থাকবে বলে আমি বিশ্বাস করি।

উদ্দীপন ক্লাবের সাধারণ সম্পাদক রবি করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে ছিলেন উদ্দীপনের সভাপতি শাহাদাৎ হোসেন সবুজ। তিনি বলেন, উদ্দীপন ক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা সাহিত্য সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রেখে আসছে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন তার‌ই ধারাবাহিক প্রয়াস।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com