শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কাব স্কাউটে রংপুর বিভাগীয় উপপরিচালকের, প্রাথমিক শিক্ষা এর উডব্যাজ অর্জন

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ, রংপুর ও সহঃ সভাপতি, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল মোঃ মুজাহিদুল ইসলাম কাব স্কাউট শাখায় উডব্যাজ অর্জণ করেছেন।

সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগ থেকে পত্রের মাধ্যমে তার এ অর্জণের বিষয়টি দিনাজপুর অঞ্চলকে অবহিত করা হয়েছে মর্মে স্কাউটসের আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ প্রতিবেদককে নিশ্চিত করেন।

তিনি তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশু কিশোরদের সৎ, চরিত্রবান, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে ২০১১ সালে বেসিক কোর্সে অংশগ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনে যুক্ত হন। তিনি ২০১৫ইং সালে কাব শাখায় অ্যাডভান্সড ও স্কিল কোর্স সম্পন্ন করেন।

একজন দক্ষ, কর্মঠ ও মননশীল কর্মকর্তা হিসেবে পরিচিত জনাব মুজাহিদ বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ ঘাটতি দূরীকরণ, ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণে কর্মএলাকায় পরিদর্শন এবং শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়দের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছেন।

সাহিত্যানুরাগী ও সদালাপী এ মানুষটির উডব্যাজ অর্জণে দিনাজপুর আঞ্চলিক স্কাউটের সভাপতি ও দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম এবং আঞ্চলিক কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আখতারুজ্জামান, এএলটি তাকে অভিনন্দন জানান।

দিনাজপুর অঞ্চলের কাবিং সম্প্রসারণে তার এ অর্জন তাকে আরও প্রাণিত করবে বলে আঞ্চলিক কর্মকর্তাগণ মত প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের মোঃ মুজাহিদুল ইসলামসহ কাব শাখায় ৮ জন এবং স্কাউট শাখায় ২ জন স্কাউটার উডব্যাজ অর্জণ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com