মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ

সিরাজুল ইসলাম- ভ্রাম্যমান প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের তিন মাস এবং স্টাফদের ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। সকাল ৯টা থেকে তারা কারখানায় বিক্ষোভ করেন। আজ শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার চন্দ্রা এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন।

জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে সকাল ৯টার দিকে তারা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় দীর্ঘ যানজট।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার শ্রমিকরা জানান, তিন মাস যাবৎ তাদের বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। সুপারভাইজার, ইনচার্জসহ উপরের অন্যান্য স্টাফদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন।

ওই সময় কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ আগস্ট) বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর দেয়নি। ওই দিন রাতেই শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যান।

এ প্রতিবেদন লেখার পর্যন্ত (দুপুর ১টা) শ্রমিকদের কর্মসূচি চলছিল। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির দীর্ঘ সারি লাইন চিফ আজহার হোসেন, সুপারভাইজার বাচ্চু মিয়া এবং সুইং অপারেট হালিমা খাতুনসহ কয়েকজন শ্রমিকরা বলেন, গত পাঁচ মাস যাবৎ বেতন না পাওয়ায় আমাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে।

দোকানমালিকরা বাকিতে আর বাজার দিতে চাচ্ছে না। কেউ ধারদেনাও দিচ্ছে না। বাড়ির মালিকরা ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে বলে মন্তব্য করছেন তারা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com