মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টঙ্গীতে নেতাকর্মীদের সাথে সালাহউদ্দিন সরকারের মতবিনিময়

মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সাথে মতবিনিময় করেন বিএনপির নেতাকর্মীরা।

গতকাল (২৩ আগস্ট) শুক্রবার রাতে টঙ্গীর কলেজ গেট সালাহউদ্দিন সরকারের বাসভবনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের ছেলে প্রভাবশালী ছাত্রদলের নেতা সরকার সৌমিক, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলনেতা নাহিদ হাসান হৃদয়, ইমন, তানভীর, সানি, পূর্ব থানা ছত্রদল নেতা, রাব্বি, ফয়সাল সিদ্দিকী, ফারদিন নূর ফাহাদ, ৫৩নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ আফিফ, সহ-সাধারণ সম্পাদক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব, ৫৩নং ওয়ার্ড বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক, শান্ত, ৫৩নং ওয়ার্ড জিয়া পরিষদের সভাপতি, রাসেল, সিনিয়র সহ-সভাপতি, রাব্বি, সাংগঠনিক সম্পাদক মুরাদসহ অসংখ্য নেতাকর্মীরা।

এ সময় সরকার সৌমিক বলেন,ছাত্র-জনতার আন্দোলনে এ দেশ স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এবং সামনে দিনে রাজনৈতিক কর্মকান্ড গতিশীল ও বেগবান করার লক্ষ্যে নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। তিনি আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং বন্যার্তদের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com