শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নবম বারের মতো শিক্ষক পরিষদের সম্পাদক হলেন প্রফেসর আজাদ

মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধি.
গাজীপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড.আবুল কালাম আজাদ।

রবিবার (১৫ ডিসেম্বর) ২০২৪ইং সকাল ১১টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, টঙ্গী সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম এমদাদুল হক, কমিশনার হিসেবে ছিলেন ড. বিমল মল্লিক ও শাম্মি আক্তার মিলি। টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে সভাপতি হন কলেজর অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এবং সহ. সভাপতি প্রফেসর ফারজানা পারভীন।

এছাড়াও টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন। শিক্ষক পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ৮৭ জন, তার মধ্য থেকে ৮১ জন ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেন। ড. আবুল কালাম আজাদ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নবম বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন ৩৬ ভোট পান।

ডক্টর আবুল কালাম আজাদ বলেন, নবমবার টঙ্গী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক ৯ বার সরাসরি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সত্যিই ভাগ্য। এই বিজয় টংগী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। এই প্রতিষ্ঠানের সৌন্দর্য, উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরো সহায়ক হবে বলে মনে করি। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হবে।

কথা হয় একাধিক বার নব-নির্বাচিত সফল সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কালাম আজাদের সাথে তিনি জানান, টানা দীর্ঘ ৯ নবম বারের মতো সাধারণ সম্পাদকের পদে স্বচ্ছ ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলাম। এতো সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনার ও সকল ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী টঙ্গী সরকারি কলেজের মান উন্নয়ন ও সকল শিক্ষক ও শিক্ষিকা সাথে সমন্বয়ে শিক্ষার্থীদের উন্নত মানের লেখা পড়া নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো। ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com