শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে থানচিতে বিক্ষোভ

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধি.
বান্দরবানের থানচিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে হত্যা, মুসল্লিদের মারধর ও পবিত্র স্থান মসজিদে হামলার প্রতিবাদে উপজেলা আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ ও ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ২০২৪ইং বিকালে বাজার প্রাঙ্গণে ইস্কনের বিরূদ্ধে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মুসল্লিদের মারধর ও পবিত্র স্থান মসজিদে হামলার প্রতিবাদে উপজেলা আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ ও ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় থানচি বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নেতৃত্বে ইস্কনের বিরূদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হোটেল ডিসকভারি হয়ে বাস স্টেশন প্রদক্ষিন শেষে পুনরায় হোটেল ডিসকভারি প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, টিএন্ডটি পাড়া জামে মসজিদে খতিব জোবায়ের, থানচি বাজার জামে মসজিদে ইমাম ও খতিব আনিসুল্লাহ মোবারক, থানচি মুসলিম যুব ও ছাত্র পরিষদের সভাপতি হারুনুর রশিদ টিপু, টিএন্ডটি পাড়া মাদ্রাসা শিক্ষক আবু রায়হান আলিফ, নাসির উদ্দিন ও মোয়াজ্জেম প্রমুখ।

এছাড়া থানচি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও থানচি আলেম-আলিমা, মুসল্লিবৃন্দ এবং ছাত্র জনতারসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com