শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

থানচিতে কেএনএফ গুলিতে আহত ২

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান থানচিতে সেনাবাহিনীর রাস্তার কাজে নিয়োজিত টিএস গাড়িকে লক্ষ্য করে কেএনএফ গুলিতে ড্রাইভার ও হেলপার আহত হয়েছে।

শনিবার ১১ই মার্চ অনুমানিক বিকেল ৩টা সময় থানচি টু লিক্রি বর্ডার সড়কের রুমা উপজেলা এলাকায় ৩ নং রেমাক্রী প্রাংশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তামলৌ পাড়ায় ২২ কিলো নামক স্থানে ১৬ ইসিবি সেনাবাহিনীর রাস্তার কাজে নিয়োজিত ইট ভর্তি গাড়ি ৪৫ কিঃমিঃ জায়গায় ইট রেখে থানচির উদ্দেশ্যে আসার সময় টিএস গাড়ি ঢাকা মেট্রো গাড়ি নং ৮৭৫৪ কে লক্ষ্য করে একে-৪৭ অস্ত্র দিয়ে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালালে গাড়িতে থাকা ড্রাইভার গুলিবিদ্ধ ও একজন হেলপার আহত হয় বলে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক জানান।

এসময় গাড়ির উপরে থাকা চারজন শ্রমিক আতঙ্কে ছোটাছুটি করে পালিয়ে যায়। ড্রাইভার এবং হেলপার গাড়ি রেখে বর্ডার রোডের ২০ কিলো নামক স্থানে আসলে একটি সেনাবাহিনীর গাড়ি দেখতে পেয়ে পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে দেখে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয় বলেও তিনি জানান।

গুলিবিদ্ধ ড্রাইভার বান্দরবান পৌরসভা ১নং ওয়ার্ড, স্বর্ণমন্দির বালাঘাটা এলাকা আব্দুর রশিদের ছেলে জালাল হোসেন (৩০) ও একই এলাকার বসবাসরত সাবের আহম্মেদ ছেলে ফুরকান আলী (৪৫) হেলপার বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ড্রাইভারের গায়ে বিভিন্ন স্থানে ৫টি গুলিবিদ্ধ হয়েছে বলেও জানানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে এই মূহুর্তে উন্নত চিকিৎসার জন্য আহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

গাড়ীতে থাকা ৪ শ্রমিকের মধ্যে ১ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানানো হয় এবং এখনো সবাই নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া বিকাল ৫ঃ৩০ ঘটিকার সময় অনিল ত্রিপুরা নামক একজন ড্রাইভার বি-সেভেন্টি গাড়ি নিয়ে থামলৌ পাড়ার যাওয়ার সময় ৬ জন কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী একে-৪৭ অস্ত্র নিয়ে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিলে ড্রাইভার ভয়ে দ্রুত থানচিতে চলে আসে বলেও পুলিশের সূত্রে জানানো হয়। এই নিয়ে বর্তমানে অত্র এলাকায় থমথমে অবস্থায় আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com