মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা বাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশু নিহত

নাদিরুজ্জামান মিয়া- ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নানা বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে শামীম আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ফু্লবাড়ী উপজলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর গ্রামের নানা ছাইদুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।নিহত শিশুর বাড়ী পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামে। সে ওই গ্রামের মহাসিন আলীর ছেলে।

ফুলবাড়ী থানার এস আই স্বপন চন্দ্র রায় জানান, নিহত শিশু শামিম রবিবার রাত ৮ টার দিকে বাবা-মায়ের সাথে নানা ছাইদুল ইসলামের বাড়ী এসেছেন। সোমবার দুপুরে শিশু শামীম নানা বাড়ীতে বাঁশের ছোট ছোট লাঠি নিয়ে খেলছিল। এক পর্যায়ে বাবা-মা ও নানা-নানির অজান্তে বাড়ীর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাচ্ছিল না তার বাবা-মা।

পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। এক পর্যায়ে বাড়ীর সংলগ্ন একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা চিৎকার দেয়। পরে স্থানীয়া এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানা ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, সোমবার বিকালে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com