মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়নগঞ্জের কাঁচপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সজিব মিয়া- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে মহাসড়কের সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাড়ির, বিসিক শিল্পনগরীর ১ ও ২নং ফটকের উভয় পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান মিয়া। এসময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল, উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনসহ সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন করে থাকে। সম্প্রতি বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নজরে এলে মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান মিয়া জানান- কাঁচপুর বাস স্ট্যান্ড থেকে বিসিক পর্যন্ত সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়াও প্রায় ১০-১২টি বাস বাস কাউন্টার ভেঙে দেওয়া হয়। এতে সড়কের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার সওজের জমি উদ্ধার হয়েছে। উচ্ছেদ অভিযান দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com