মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

oplus_2

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে পাবনা সদর উপজেলায় দু’দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

মঙ্গবার ৮ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষে উপজেলা মাঠে দু’দিন ব্যাপী এ মেলার আয়োজন করেন পাবনা সদর উপজেলা প্রশাসন।

এ মেলায় উপজেলার ২২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নিজ-নিজ স্টলে বিজ্ঞান বিষয়ে নানা প্রকার ডিসপ্লে প্রদর্শন করেছেন। যা দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ।

স্টল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ক্ষুদে বিজ্ঞানীদের মূল্যায়ন করতে হবে। এরাই আগামীর ভবিষ্যৎ, আমরা যদি এদের পাশে দাড়াই এবং উৎসাহ প্রদান করি তাহলে এরাই হবে আগামীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। পৃথিবীতে মানুষের যে জয়যাত্রা সূচিত হয়েছে তা সম্ভব হয়েছে বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির কারণেই।

বর্তমান বিশ্বায়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবদান। উন্নত বিশ্বের দেশগুলো বিজ্ঞানকে মূলমন্ত্র করে উত্তরাত্তর সাফল্য অর্জন করে চলেছে। এদিক থেকে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা দেশগুলোও তাদের অনুসরণ করে হাঁটছে একই পথে। ফলে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের চর্চা হয়ে উঠেছে অপরিহার্য। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মননশীলতায় সমৃদ্ধ জাতি গঠনে বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই।

মেলায় ঘুরতে আসা মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে খানে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে আগ্রহী নয়। এ দিক থেকে এ মেলাটি করার মাধ্যমে একদিকে যেমন বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, অপর দিকে মেলার স্টলে অনেক কিছু উপকরণ দেখে উদ্ভাবনী মেধা তৈরিতেও আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা।র

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com