মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনার আতাইকুলা ইউনিয়নের জামায়াতের দ্বি-বার্ষিক সম্মেলন

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন জামায়াতের ৬নং ওয়ার্ডের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব গঙ্গারামপুর কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন তেলওয়াত মধ্যেমে অনুষ্ঠান শুরু হয়।

সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, সুরা ও কর্মপরিষদ সদস্য এবং আতাইকুলা ইউনিয়নের তদারককারী উপাধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন বিশ্বাস, ইউনিয়ন জামায়াতে সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এই কাজে একদিন সফল হবো। এইজন্য সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে হলে গণমুখী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিষ্ঠিত সহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ওয়ার্ড সভাপতি দের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে।

এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হয়েছে এবং শাহাদাত বরণ করেছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। অহংকারী না হওয়া, গীবত ও পরনিন্দা না করে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। এর ব্যাত্যয় ঘটলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তাই ক্ষমা ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা একান্ত প্রয়োজন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতে মানব কল্যাণ সম্পাদক মাওলানা ফরিদ আহম্মেদ, ইউনিয়ন জামায়াতের সহ. সভাপতি মো. আমজাদ হোসেন, মো. হুজ্জাতুল্লাহ, সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, আইটি মিডিয়া ও প্রচার সেক্রেটারি সাংবাদিক মো. নুরুন্নবী, যুব ও ক্রিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহেল রানা, অফিস সেক্রেটারি মো. আকমাল হোসেন, আইন বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com