শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

প্রাইভেটে যাওয়ার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে আব্দুল কাদের শাওন(৫)।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

শাওন ওই এলাকার নুর হোসেন বাড়ির আবদুল হাসানের ছেলে। সে খইয়াছরা আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে হাতে ময়লা থাকায় পুকুরের পানিতে ধুতে যায়। অনেক সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন শাওনকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রহিম আরো বলেন, শাওনের জন্য খুব খারাপ লাগছে। প্রতিদিন স্কুলে আমার সাথে ওর দেখা হতো।

মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ এয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে আমার এলাকার হাসানের ছেলে মারা গেছে। ছেলেটির জন্য খুব কষ্ট লাগছে। রাত ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com