মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বান্দরবান থানচিতে পপি ক্ষেত ধ্বংস করল, ৩৮ বিজিবি

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলা থানচিতে বিজিবি কর্তৃক অনুমানিক ৫ একর জমিতে পপি ক্ষেত ধ্বংস করা খবর পাওয়া গেছে।

জানা যায়- গোপন সংবাদের মাধ্যমে ৩৮, বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণ দিকে কাইকাপাড়া (বর্গ-৫৩০৪ এমএস ৮৪সি/৬) এলাকায় পপি চাষ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি বিএ-৬১৬০ লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ১x বি টাইপ বিশেষ টহল দল টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পে গমন করেন।

মঙ্গলবার ২৪শে জানুয়ারি দুপুরে অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর নেতৃত্বে ১x বি টাইপ টহল দল টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হতে ঘটনাস্থলে গমন করতঃ টহল পরিচালনা করে আনুমানিক ০৫ একর জমিতে পপি চাষের সন্ধান পাওয়া যায় এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে সম্পূর্ণ পপি ক্ষেত ধ্বংস করা হয়।

উল্লেখ্য, ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করনের পর আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য (৭৫,০০০/- x ২৫০ কেজি)= ১,৮৭,৫০,০০০/- (এক কোটি সাতাশি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। বর্ণিত এলাকায় আরও পপি ক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। উক্ত টহল দল পপি ক্ষেত ধ্বংস শেষে জনবল, অস্ত্র ও গোলাবারুদসহ নিরাপদে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প হয়ে ব্যাটালিয়ন সদরে প্রত্যাবর্তন করেছে বলে জানা গেছে।

এই নিয়ে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, ৭১সংবাদ২৪.কম’কে জানান- গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী তিন্দু মুখ ক্যাম্প এলাকায় কাইকা পাড়া পার্শ্বর্বতী জায়গায় পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। আসে পাশে এলাকায় এখনো টহল জোরদার অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com