মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনকেএস আয়োজনে ঐতিহাসিক আদিবাসী নারীদের ঘিলা খেলা

মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধি.
“নারীর মর্যাদা রক্ষা, আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে বিএনকেএস আয়োজনে ডিয়াকোনিয়া সহযোগিতায় ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বলিপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং পাড়ার প্রাঙ্গণে ঐতিহাসিক আদিবাসী নারীদের অংশগ্রহণে ঘিলা খেলা অনুষ্ঠিত হয়। গোলাপ দল বনাম কৃষ্ণচূড়া দল মধ্যকার ১১ জন বিশিষ্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হয়ে দীর্ঘ ৩ ঘন্টার পর কৃষ্ণচূড়া দল বিজয় হয়।

আদিবাসীদের ঐতিহাসিক ঘিলা খেলা বিজয়ী কৃষ্ণচূড়া নারী দলকে খেলার আয়োজক প্রতিষ্ঠান বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ. সভাপতি রেমবো ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যসাপ্রু মারমা ও বিএনকেএস বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা প্রমুখ। এছাড়া নাইক্ষ্যং পাড়া জনসাধারণের মধ্যে নারী-পুরুষ ও বিএনকেএস এনজিও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com