শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪ দোকানীকে জরিমানা

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে অধিকমূল্যে ফ্যান বিক্রির দায়ে ৪টি ইলেকট্রনিক্স দোকানীকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর শহরের পুরানবাজারে এই অভিযান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান- প্রচন্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এজন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভীড়ও বাড়ছে।

এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী বাড়তি দামে ফ্যান বিক্রি করছে ক্রেতাদের এমন অভিযোগে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা, নিতু ইলেকট্রনিক্সকে ৫ হাজার, ঢাকা ইলেকট্রিককে ৮ হাজার ও জয় ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অন্য দোকানীও সতর্ক করা হয়েছে।

বেশি দামে কোন পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা বাবুল হোসেন ও মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com