শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদারীপুরে টেবিল টেনিস প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী বালক-বালিকা (অনুর্দ্ধ-১৬) টেবিল টেনিস প্রশিক্ষণ ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার ৫ই জুন সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের ৮ম তলায় ক্রীড়া অফিসে টেবিল টেনিস প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত টেবিল টেনিস প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ অনেকেই। টেবিল টেনিস প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী ও প্রতিযোগী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com