মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুরে ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার খুলছে বিআরটিসি

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
দক্ষ জনশক্তি তৈরি করতে মাদারীপুরে এই প্রথম ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার খুলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এখান থেকে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবকরা কর্মসংস্থান করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিআরটিসি ও সংশ্লিষ্ট সূত্র জানায়- গাড়ি চালক হিসেবে দুর্ঘটনা মুক্তভাবে গাড়ি চালাতে সক্ষম করা, গাড়ির অটো মেকানিজম ও ট্রাবল সম্পর্কে অবগত করা এবং গাড়ির ট্রাফিক নিয়মাবলি সম্পর্কে অবগত করার লক্ষ্যে মাদারীপুরে ৫টি ড্রাইভিং কোর্স চালু করছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

এখান থেকে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবকরা দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এছাড়াও এখানে প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মান সম্পন্ন সনদ পত্রও দেয়া হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন মাদারীপুরের প্রশিক্ষক মোঃ ইমাম হোসেন বলেন- আমাদের দেশে অধিকাংশ ড্রাইভিং স্কুলগুলো সরকারি নিয়ম মেনে গাড়ি প্রশিক্ষণ দেয় না। এতে দূর্ঘটনার ঝুঁকি থেকে যায়।

বিআরটিসি হলো ড্রাইভিং শেখার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এখানে সরকারি নিয়ম মেনেই সকল ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে এখান থেকে সরকারি সনদ দেয়া হয়। এখান থেকে সরকারিভাবে প্রশিক্ষণ শেষে বেকার যুবকরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com